মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০২-০২ ১৮:০৪:১৩
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“১০০ তে ১০০” স্লোগানকে সামনে রেখে আনোয়ার সিমেন্ট শীট এর বার্ষিক রিটেলার কনফারেন্স ২০২৬ জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে।
আজ রোববার ২ ফেব্রুয়ারি, ২০২৬ কক্সবাজারের হোটেল সি প্লেসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৩৫০০ রিটেলার এবং প্রতিষ্ঠানটির ৭৫০ কর্মকর্তা এই মহাসম্মেলনে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার কাঞ্চন সাহা, পরিচালকবৃন্দ এবং আনোয়ার সিমেন্ট শীট বিভাগের শীর্ষ কর্মকর্তারা।
দিনব্যাপী কনফারেন্সে চলতি বছরের টার্গেট অর্জনের অগ্রগতি তুলে ধরা হয়। রিটেলারদের পারফরম্যান্স মূল্যায়ন, নতুন ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্প্রসারণের কৌশল এবং পণ্যের মানোন্নয়ন নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। রিটেলারদের জন্য ছিল বিশেষ প্রশিক্ষণ, ব্র্যান্ডিং কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।
অনুষ্ঠান শেষে টার্গেট অর্জনকারী সেরা রিটেলারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনারের মাধ্যমে দিনের অনুষ্ঠান শেষ হয়।
আয়োজকদের মতে, রিটেলারদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা, ব্র্যান্ডের বাজার অবস্থান দৃঢ় করা এবং আগামী বছরের লক্ষ্য নির্ধারণই ছিল এই বৃহৎ আয়োজনের মূল উদ্দেশ্য।