সোমবার ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০১-১১ ২৩:৪৩:৪১
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১১ জানুয়ারি, ২০২৬ রবিবার বরিশাল বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়, বরিশালের যৌথ উদ্যোগে 'গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় ইমাম সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ। মোঃ শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বক্তাগণ আগামী সংসদ নির্বাচন ও দেশের গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ায় ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ওলামায়ে কেরাম ও ইমামগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের ভবিষ্যৎ বিনির্মাণে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।