সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

আসছে জার্মানি এয়ার অ্যাম্বুলেন্স বেগম খালেদা জিয়ার জন্য, পাঠাচ্ছে কাতার

প্রকাশিত: ২০২৫-১২-০৫ ১৯:৪৫:৫৬

News Image

ছবি : সংগৃহিত

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে ঢাকায়। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আনা এয়ার অ্যাম্বুলেন্সে করে শ‌নিবার (৫ নভেম্বর) বিকেলে খালেদা জিয়াকে নিয়ে চিকিৎসার জন‌্য লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

 

০৫ ডিসেম্বর, ২০২৫ শুক্রবার কাতার দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। 

 

দূতাবাস জানায়, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা করছে কাতার সরকার। আগামীকাল (শনিবার) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এর জন্য প্রয়োজনীয় ‘অবতরণ অনুমতি’ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

 

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ইসলাম জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না।

 

এদিকে, এদিন বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি।

 

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭