শুক্রবার ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

অপরাধ জগত

রাজশাহীর পদ্মার চর থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী কাঁকন বাহিনীর ২১ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত: ২০২৫-১১-০৯ ১৩:৫৩:৪৬

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
পদ্মার চরে দুর্ধর্ষ সন্ত্রাসী কাঁকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী চার জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ২১ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ অভিযানের নাম দিয়েছে অপারেশন ফাস্ট লাইট। 

 

শনিবার (৮ নভেম্বর, ২০২৫) দিবাগত ভোররাতে এ অভিযান শুরু করেন। চলে রোববার দুপুর পর্যন্ত। এতে পুলিশ, র্যা ব ও এপিবিএন এর ১২শ সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন। সকাল ১০টা পর্যন্ত সাড়াশি অভিযানে কাঁকন বাহিনীর ২১ জনকে আটক, ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাঁকন বাহিনীর ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

গত ২৭ অক্টোবর চরে কাশের খড় দখলকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে বাঘায় আমান ও নাজমুল নিহত হয়। নিহত হন কাঁকন বাহিনীর সদস্য লিটন। এই ঘটনায় মামলার পরে গত কয়েকদিন আগে কাঁকান বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭