বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ

প্রকাশিত: ২০২৫-১০-০৫ ১৮:৫৬:৪৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

নিখোঁজ কিশোরীরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই মাদ্রাসা পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাতো বোন কেশন মাইজাল এলাকার বাসিন্দা মনিরুজ্জামানের কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১১)।

 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিখোঁজ ওই তিন কিশোরী গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) অপর খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে উপজেলার ঘোষ পাড়া এলাকায় বেড়াতে আসে। শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোতে ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহকারী পরিচালক মো. জানে আলম বলেন, নদীতে নিখোঁজ এর ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭