রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইল সদরের হুগরা ইউনিয়নে বিএনপি’র মতবিনিময় ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ২০২৫-১০-০৩ ২১:১৭:৪১

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইউনিয়নে সাতানী হুগরা বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছে বিএনপি। 

 

বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় বিএনপির ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

 

সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাংলাদেশের আগামীর সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করবে। তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করে স্থানীয়দের সঙ্গে বিষয়টি নিয়ে মতবিনিময় করেন।

 

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭