মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-১০-০১ ০০:১৬:৫৫
টাঙ্গাইল জেলার ভূঞাপুরে দীর্ঘ ২৫ বছর ধরে অবৈধ দখলে থাকা ৫৪টি স্থাপনা উচ্ছেদ করছে উপজেলা প্রশাসন।
আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দাসী স্কুল রোডে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন।
এ সময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, দীর্ঘ ২৫ বছর ধরে স্থানীয় লোকজন গোবিন্দাসী স্কুল রোডের দুইপাশে সেতু কর্তৃপক্ষের জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিল। যা স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদের সমস্যায় ফেলতো।
তিনি আরও জানান, দোকানে আড্ডারত বহিরাগতরা ছাত্রীদের নানাভাবে উত্যাক্ত করতো। উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও দোকানের মালিকরা তা শুনেননি। তাই আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।