সোমবার ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

স্ত্রীকে ধর্ষণ করতে না দেয়ায় স্বামীকে হত্যা

প্রকাশিত: ২০২৫-০৯-১৪ ২৩:৫৯:৫০

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
কক্সবাজারে স্ত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় রঞ্জন চাকমা নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। 


আজ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ রবিবার রাত সাড়ে ১২ টায় শহরের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

 

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক বিরেল চাকমাকে গ্রেপ্তার করে। বিরেল চাকমা রাঙামাটির বাসিন্দা এবং কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন উত্তরণ আবাসিক এলাকায় ভাড়া থাকতেন। নিহত রঞ্জন চাকমাও একই এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি স্ত্রীকে নিয়ে কক্সবাজারে এসে ব্যবসা করতেন। 


পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে বিরেল রঞ্জনের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালান। স্ত্রী বিষয়টি স্বামীকে জানালে বিরেলের সঙ্গে রঞ্জনের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রঞ্জনের গলা কেটে হত্যা করেন তিনি। পরে রক্তমাখা অবস্থায় ব্যাগ হাতে পালানোর সময় স্থানীয়রা বিরেলকে আটক করে পুলিশে খবর দেয়। 


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস বলেন, ঘটনার সময় আসামি মাদকাসক্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগী নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বিরেল চাকমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭