বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা; থানায় অভিযোগ

প্রকাশিত: ২০২৫-০৯-০৮ ০০:১৪:৪৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাসভবনে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তার ব্যক্তিগত সহকারী লিখিতভাবে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। 

 

টাঙ্গাইল শহরের কবি নজরুল সরণিতে অবস্থিত এই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি কমিউনিটি সেন্টার এবং চতুর্থ তলায় কাদের সিদ্দিকীর পারিবারিক বাসভবন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত মই বেয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এবং পরবর্তীতে দুটি গাড়ি ভাঙচুর করে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল এবং কয়েকজন হেলমেট পরা অবস্থায় ছিল।

 

বাসার কর্মচারীরা জানান, হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন। আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বাসার কিছু জানালার কাচ এবং নিচে পার্কিংয়ে থাকা একটি গাড়ির কাচ ভাঙা হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। তিনি বলেন, “রাতেই পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, এখন বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে কি না, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭