সোমবার ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

রাজনীতি

কোনো সংশয় থাকলে আসুন আলোচনার মাধ্যমে সমাধান করি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ২০২৫-০৮-৩০ ০১:২৭:১৬

News Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শুক্রবার বিকেলে ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে সংগঠন মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “দু-একটি রাজনৈতিক দল নির্বাচনি রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে কোনো সংশয় থাকলে আসুন আলোচনার মাধ্যমে সমাধান করি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না।”

 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “বর্তমানে একটি মহল নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে। অনেকে আবার কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত না জানিয়ে ষড়যন্ত্র শুরু করছে। বলছেন এই রোডম্যাপে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

 

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হবে। তাই দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে’-উল্লেখ করেন তিনি।

 

বিএনপির এ নেতা বলেন, “২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ১ হাজার ৮৫০ জন গুমের শিকার হয়েছে। এর মধ্যে ৩৫০ জন এখনও ফেরত আসেনি। ফ্যাসিবাদী আওয়ামী সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য গুম-গুনের মতো ঘটনা ঘটিয়েছিল।”

 

‘বিএনপি ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি বন্ধ করবে। কাউকে যেন ছবি নিয়ে স্বজনদের খুঁজতে রাস্তায় দাড়াতে না হয়, সে বিষয় নিয়ে কাজ করবে বিএনপি’-যোগ করেন সালাউদ্দিন আহমদ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭