বুধবার ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

রাজনীতি

কালোশক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে

এমন কথা আমি বলিনি প্রমাণ করতে পারলে ক্ষমা চাইবো: ফজলুর রহমান

প্রকাশিত: ২০২৫-০৮-২৫ ১৬:৫১:২০

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:

সোশ্যাল মিডিয়া এবং মূল ধারার গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদে কালোশক্তি ৫ আগস্ট ঘটিয়েছে আমি এমন বক্তব্য দেইনি দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, আমাকে প্রমাণ দেখান, আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে। শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইবো। 

 

২৫ আগস্ট, ২০২৫ সোমবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, জামায়াত কালোশক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা আমি বলিনি। এটা বানানো হতে পারে। আমার সব বক্তব্য আপনারা শুনুন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো অনেক কিছু বানানো হচ্ছে, এটা বানানো হতে পারে। যদি প্রমাণ হয় আমি এটা বলেছি তাহলে ক্ষমা চাইবো।

 

ফজলুর রহমান আরও বলেন, আমি দুর্নীতি দমন কমিশন ভবনের সামনের কনকর্ড বিল্ডিংয়ে থাকি। সকালে উঠে শুনি সাত থেকে আটজন শিক্ষার্থী ফজলুর রহমান বিষয়ে স্লোগান দিচ্ছে। এখন তারা আমাকে মারতে চায়, মব সৃষ্টি করতে চায়। মব বা মৃত্যুতে আমার ভয় নেই। আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছেন। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে।

 

বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার।

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭