শুক্রবার ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান

প্রকাশিত: ২০২৫-০৭-৩০ ১৮:০৪:৪৫

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তুহিন হোসেন। বুধবার (৩০ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

 

দীর্ঘদিন ধরে বাজারের মূল সড়কের পাশের ফুটপাত দখল করে বিভিন্ন অস্থায়ী দোকান বসিয়ে পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। এতে করে যানজটও বেড়ে যাচ্ছিল প্রতিদিন। বিষয়টি নজরে আসার পরই দ্রুত পদক্ষেপ নেন গোপালপুর উপজেলা ও পৌরসভা প্রশাসন।

 

অভিযান চলাকালে বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং ব্যবসায়ীদের সর্তক করা হয় ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য।

 

এ সময় ইউএনও তুহিন হোসেন বলেন, পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। সরকারি জায়গা দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে সহায়তা করেন গোপালপুর থানার পুলিশ সদস্যরা ও গোপালপুর পৌরসভার কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

 

স্থানীয় সচেতন মহল ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ দখল রোধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭