মঙ্গলবার ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

রাজনীতি

বিচারের আগে নির্বাচন হলে আরেকটি জাতীয় ডিজাস্টার হতে পারে: শফিকুর রহমান

প্রকাশিত: ২০২৫-০৭-২৯ ২৩:৪০:৫১

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:

বিচার ও সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটা আরেকটি জাতীয় ডিজাস্টার হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

২৯ জুলাই, মঙ্গলবার রাজধানীতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার আয়োজনে ‘জুলাই স্মরণ সভায়’ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শফিকুর রহমান বলেন, ‘বিচার যেন শতভাগ স্বচ্ছ ও ন্যায়ের ভিত্তিতে হয়। ন্যায়বিচার প্রতিষ্ঠা পেলে কেউই পার পাবেন না- এ বিশ্বাসই আমাদের। যারা খুন করেছে, তারা যেন তাদের ন্যায্য শাস্তি পায় এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হয়। এই প্রক্রিয়ায় দলের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।’

 

এ সময় জামায়াত আমির জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিংয়ের কথা উল্লেখ করে বলেন, সেখানে কিছু অপূর্ণতা ছিল- তা পূরণ করে বিচার নিশ্চিত করতে হবে। আমাদের ওপর অবিচার হয়েছে, আমাদের নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে। এমন বিচার আর দেখতে চাই না।

 

শফিকুর রহমান আরও বলেন, ‘কে সরকার গঠন করবে তা নিয়ে প্রশ্ন নেই। তবে যারাই আসুক, তারা যেন জাতির এই আমানত রক্ষা করেন।আমাদের যেন কেউ বিশ্বাসঘাতক বলতে না পারে। সরকার ও বিচার বিভাগ আপসহীন থেকে চলবে- এই প্রত্যাশা করি।’

 

জামায়াত আমির বলেন, ‘শহীদ পরিবারের সদস্যরা কোনো বিচার না দেখে নির্বাচনে আগ্রহী নন। তাদের বক্তব্য- যারা জঘন্য অপরাধ করেছে, তাদের মধ্যে অন্তত কয়েকজনের বিচার চোখে দেখতে চাই।’

 

এ সময় জামায়াত আমির বলেন, সরকার গঠনে সুযোগ পেলে কিংবা বিরোধী দলে থাকলেও জামায়াতের ভূমিকা হবে ‘স্পষ্ট, ন্যায়নিষ্ঠ ও অকুতোভয়’। আমরা কাউকে ভয় করব না, শুধু আল্লাহকে। দায়বদ্ধ থাকব নিজের বিবেক ও দেশবাসীর কাছে। অন্য দলগুলো থেকেও একই প্রতিশ্রুতি আশা করি।

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭