সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৭-১০ ২০:০০:০৪
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (TWA) ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, সখীপুর শাখার সভাপতি রতন কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র কোচের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আহমেদ আযম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ মধুপুর শাখার সভাপতি মি: ইউজিন নকরেক ও সম্পাদক এডভোকেট জন যেত্রা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মুহাম্মদ ছবুর রেজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের অধিকার, শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।