শনিবার ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

প্রকাশিত: ২০২৬-১০-১০ ১৫:৩৯:৫৩

News Image

মোজাম্মেল হক  (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম উপজেলা পরিষদ পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় কাহারোল উপজেলা পরিষদে ফিতা কেটে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

 

এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোকলেদা খাতুন মীম, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭