শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২০২৬-১০-০৩ ১৪:১৭:২১

News Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ০২ অস্টোবর ২০২৬ তারিখ জনসাধারণের সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় পোরশা থানা পুলিশ পোরশা থানাধীন ৩নং ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামস্থ জনৈক পারুল বেগম (৪১), স্বামী-মোঃ নজরুল ইসলাম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ০২ অস্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে মাদক বিক্রয় কালে পেশাদার মাদক ব্যবসায়ী ১। পারুল বেগম (৪১), স্বামী-মোঃ নজরুল ইসলাম, সাং-দক্ষিণ লক্ষিপুর (হাড়ভাঙ্গা), থানা-পোরশা, জেলা-নওগাঁ কে ধৃত করে। 

 

ধৃত আসামীর দেওয়া তথ্য মোতাবেক তাহার বসত বাড়ীর আঙ্গিনায় গরুর খাওয়ার জন্য রাখা ঘাসের নিচে থেকে একটি কালো পলিথিনে রক্ষিত মোট ২৫০ গ্রাম শুকনো গাঁজা, বিক্রয় মূল্য ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও ৩টি মাদক রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭