রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বান্দরবানে সফলভাবে সম্পন্ন হলো এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর বোর্ড মিটিং, বিতর্ক প্রতিযোগিতা ও সার্ভিস প্রোগ্রাম

প্রকাশিত: ২০২৬-০৯-১৯ ২০:১০:৫৩

News Image

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
প্রাকৃতিক শান্তি এবং রোমাঞ্চকর পাহাড়ি ট্র্যাকিংয়ের জন্য দেশের অন্যতম সেরা পার্বত্য জেলা বান্দরবানের সার্কিট হাউজের অত্যাধুনিক অডিটোরিয়ামে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর বোর্ড মিটিং, আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা এবং সার্ভিস প্রোগ্রাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় চেয়ারম্যান এপেক্সিয়ান এম বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ডা. জবিউল হোসেন (এলজিপিএনপি), এপেক্সিয়ান মোহাম্মদ জাকির হোসেন (পিডিজি), জেলা-৩ এর গভর্নর (ডিজি) এপেক্সিয়ান গোলাম কবির, জেলা-৮ এর গভর্নর (ডিজি) এপেক্সিয়ান ইয়াসিন সুমন, ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর এপেক্সিয়ান ওমর ফারুক রাশেদ এবং জেলা-৩ এর সাধারণ সম্পাদক এপেক্সিয়ান বাবুল রঞ্জন সাহা।


এছাড়াও জেলা-৩ এর আওতাধীন ১২টি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অসংখ্য সম্মানিত এপেক্সিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রথম পর্ব: বোর্ড মিটিং
সকাল ১০টায় সার্কিট হাউজের মনোরম অডিটোরিয়াম হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বোর্ড মিটিং শুরু হয়। সভায় সকল ক্লাব প্রেসিডেন্ট নিজ নিজ ক্লাবের বার্ষিক কার্যক্রম ও প্রতিবেদন উপস্থাপন করেন। রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে সকল ক্লাবের প্রতিবেদন পাশ করা হয়।

 

দ্বিতীয় পর্ব: আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা
জুম্মার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় আকর্ষণীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা। এপেক্স ক্লাব অব নীলাচল এর আইপিপি এপেক্সিয়ান মনিন চৌধুরীর  সঞ্চালনায় এবং এপেক্সিয়ান শফিকুল আলম খোকন (লাইফ মেম্বার, এপেক্স ক্লাব অব চিটাগং), এপেক্সিয়ান জাকির হোসেন (পিডিজি) ও এপেক্সিয়ান বাবুল রঞ্জন সাহার বিচারিক প্যানেলে প্রতিযোগিতা শুরু হয়।

 

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে চমৎকার উপস্থাপনার মাধ্যমে বিজয়ী হয় এপেক্স ক্লাব অব সাঙ্গু। 

 

এরপর দ্বিতীয় রাউন্ডে এপেক্স ক্লাব অব কক্সবাজারকে হারিয়ে সাঙ্গু ক্লাব ফাইনালে উন্নীত হয় এবং বি গ্রুপ থেকে ফাইনালে উঠেন এপেক্স ক্লাব অব গ্রীন সিটি। 

 

বিচারক মণ্ডলীর মধ্যে এপেক্সিয়ান জাকির হোসেন (পিডিজি) এবং এপেক্সিয়ান বাবুল রঞ্জন সাহা গ্রীন সিটি ক্লাবের সদস্য হওয়ায় নিরপেক্ষতার স্বার্থে ফাইনাল পর্বে বিচারক প্যানেলে পরিবর্তন আনা হয়। ফাইনাল রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা-৮ এর ডিজি এপেক্সিয়ান ইয়াসিন সুমন এবং এপেক্স ক্লাব অব চিটাগং এর লাইফ মেম্বার এপেক্সিয়ান শফিকুল আলম খোকন এবং এপেক্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ।

 

ফাইনালে এপেক্স ক্লাব অব সাঙ্গু এবং এপেক্স ক্লাব অব গ্রীন সিটির বিতার্কিকরা চমৎকার যুক্তি-তর্ক ও খণ্ডনে এক জমজমাট প্রতিযোগিতার উপহার দেন। 

 

বিচারকদের প্রদত্ত নম্বরের ভিত্তিতে এপেক্স ক্লাব অব সাঙ্গুকে বিজয়ী এবং এপেক্স ক্লাব অব গ্রীন সিটিকে রানার্স-আপ ঘোষণা করা হয়। উভয় দলকে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। পাশাপাশি বিচারক মণ্ডলী এবং প্রধান ও বিশেষ অতিথিদের জেলা-৩ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার প্রদান করেন ডিজি এপেক্সিয়ান গোলাম কবির।

 

বিশেষ মুহূর্ত: জন্মদিনের আনন্দ
অনুষ্ঠান চলাকালীন হটাৎ করে ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর এপেক্সিয়ান ওমর ফারুক রাশেদ ঘোষণা করেন জাতীয় চেয়ারম্যান এপেক্সিয়ান এম বেলাল হোসেনের জন্মদিনের কথা। 

 

উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত তালি, জন্মদিনের গান এবং ফুলেল শুভেচ্ছায় কেক কেটে জাতীয় চেয়ারম্যানের জন্মদিন উদ্‌যাপন করা হয়, যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।

 

তৃতীয় পর্ব: সার্ভিস প্রোগ্রাম (সেবামূলক কার্যক্রম)
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত হয় মানবকল্যাণমূলক সার্ভিস প্রোগ্রাম।
* এপেক্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল এর সভাপতি -এর পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। জাতীয় সভাপতির হাত থেকে তারা সেলাই মেসিন গ্রহন করেন।

* এপেক্স ক্লাব অব কর্ণফুলী-র সভাপতি এপেক্সিয়ান জিয়াউল কবির সোহেল বান্দরবানের কিছু সুবিধা বঞ্চিত রিকশাচালকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

 

সবশেষে জেলা-৩ এর ডিজি এপেক্সিয়ান গোলাম কবির সমাপনী বক্তব্য ও আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

 

কৃতজ্ঞতা ও ধন্যবাদ
এপেক্স ক্লাব অব সাঙ্গুর অসাধারণ আতিথেয়তায় উপস্থিত সকল এপেক্সিয়ান মুগ্ধ হয়েছেন। বিশেষ করে এপেক্স ক্লাব অব চিটাগংয়ের পক্ষ থেকে সাঙ্গু ক্লাবের সকল সদস্য এবং ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর ওমর ফারুক রাশেদ ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। জেলা-৩ এর আয়োজিত বোর্ড মিটিং, সার্ভিস প্রোগ্রাম ও বিতর্ক প্রতিযোগিতার সকল আয়োজনে তাঁর অক্লান্ত পরিশ্রম, সর্বউদ্ধার উপস্থিতি এবং সকালের নাস্তা, দুপুরের সুস্বাদু খাবার ও সন্ধ্যায় চা-কফি আপ্যায়নের মাধ্যমে সকল এপেক্সিয়ানের মন জয় করার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭