সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নাটোরে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৯-১৪ ১৮:২৮:৩৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) নাটোর জেলার বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি   সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার  মোহাম্মদ শরীফুল হক। 

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমেই শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

 

প্রধান আলোচক ডিআইজি, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। তিনি মাদক, সাইবার অপরাধ, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় তরুণদের মাদক থেকে দূরে রাখা, নিরাপদে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সামাজিকভাবে অপরাধ ও উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭