সোমবার ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

লালমনিরহাটের আদিতমারীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল এক কিশোরীর

প্রকাশিত: ২০২৬-০৮-৩০ ২০:৫৪:৫৯

News Image

মোঃ একরামুল ইসলাম আশিক, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলা বাড়ি ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাওয়ায় এলাকায় জুড়ে শোকাহত জানা যায় পুকুরে গোসল করতে নেমে হাজেরা আক্তার (১৪) নামের এক কিশোরীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট বিকেল ৫টার দিকে উপজেলার ০৩ নং কমলাবাড়ী ইউনিয়নের পশ্চিম কমলাবাড়ী (০৯ নং ওয়ার্ড) গ্রামের আমজাদ আলী হাজীর বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাজেরা ঢাকার পোশাক শ্রমিক দম্পতি আবুল হোসেন ও মোছাঃ রওশন আরা বেগমের মেয়ে। সে স্থানীয় দিনমজুর মোঃ অছর আলীর নাতনি।

 

২৯ আগস্ট ২০২৬ ওই এলাকার স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,  বিকালে ছোট বোন ফাহিমা (১০)-কে সাথে নিয়ে আমজাদ আলী হাজীর পুকুরে গোসল করতে নামে হাজেরা। গোসলের একপর্যায়ে বড় বোন হাজেরা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ সে ভেসে না ওঠায় ছোট বোন ফাহিমা দৌড়ে বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়। পরবর্তীতে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধারে ব্যর্থ হয়েছেন।


সংবাদ পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিতাই চন্দ্রের নেতৃত্বে একটি ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রাথমিক প্রচেষ্টায় কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

আদিতমারী ফায়ার সার্ভিসের টিম লিডার জানান, পুকুরের পানি গভীর হওয়ায় স্থানীয় টিম উদ্ধার কাজ সম্পন্ন করতে পারেনি।


কিশোরীটিকে দ্রুত উদ্ধারে রংপুর ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলের এসে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে গভীর পানির নিচ থেকে উদ্ধার করে এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং পুর এলাকায় শোকের ছায়া।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭