সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

প্রকাশিত: ২০২৬-০৮-২৪ ২০:৫৪:০৩

News Image

মোঃ একরামুল ইসলাম আশিক, লালমনিরহাট প্রতিনিধি:  
লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামে এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

 

সোমবার ২৪ আগস্ট ২০২৬ ইং ভোরে উপজেলার চাপারহাট চব্বিশ হাজার গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইউসুফ আলী কালীগঞ্জ থানার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় 'নিউ রূপসী বাংলা ক্লিনিক'-এর পরিচালক এবং ভুক্তভোগী স্কুলছাত্রীর প্রতিবেশী।

 

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ইং ভুক্তভোগী ছাত্রীর ছয় মাস বয়সী ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে তার মা চিকিৎসার জন্য লালমনিরহাটে যান। এ সময় বাড়িতে একা থাকার সুযোগে ইউসুফ আলী জোরপূর্বক ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালান। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

ঘটনার পর পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

 

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে ছিলেন।

 

র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৩টা ২০ মিনিটের দিকে চাপারহাট চব্বিশ হাজার গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭