বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহী রেঞ্জ ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন

প্রকাশিত: ২০২৬-০৮-২০ ১৪:১৬:১৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বুধবার (১৯ আগস্ট, ২০২৬) বিকাল সাড়ে ৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা সফর করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

 

ডিআইজি সিরাজগঞ্জে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

 

এ সময় ডিআইজি, রাজশাহী রেঞ্জ এর সহধর্মিণী ও উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, মিসেস শামীম আরা হককেও পুনাক, সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করে।

 

এরপর ডিআইজি সিরাজগঞ্জ সদর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ‘মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা’-এ প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার  পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিঁনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

 

পরবর্তীতে ডিআইজি সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। 

 

একই সঙ্গে তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭