সোমবার ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

স্বাস্থ্য ও চিকিৎসা

খারাপ খাদ্যাভাস কী ক্যান্সারের ঝুঁকি বাড়ায়?

প্রকাশিত: ২০২৫-০২-১৭ ২৩:৩৫:৫৫

News Image

খারাপ খাদ্যাভাসের কারণে গোটা বিশ্বে মানুষের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, দাঁতে সমস্যা, অনিদ্রাসহ নানারকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব জুড়ে ক্যান্সারের প্রবণতা বাড়ার অন্যতম প্রধান কারণ দুর্বল খ্যাদ্যাভাস। 

 

মেডিকেল জার্নাল ‘জেএনসিআই ক্যান্সার স্পেকট্রামে’ প্রকাশিত তথ্য অনুযায়ী, অতিরিক্ত ওজন, শারীরিকভাবে সক্রিয় না থাকা এবং খাদ্যাভাসের কারণে যুক্তরাষ্ট্রের অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তবে অন্য দুটি কারণের চেয়ে দুর্বল খাদ্যাভাসই বেশি সংখ্যক মানুষকে ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছে। গবেষণা বলছে, অতিরিক্ত পরিমাণে লাল এবং প্রক্রিয়াজাত মাংস মাংস খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এ ছাড়া জাঙ্ক ফুড এবং চিনি মিশ্রিত কোমল পানীয় ক্যান্সারে ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। 

 

বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারের ঝুঁকি এড়াতে দৈনন্দিন খাদ্যাভাসে পর্যাপ্ত পরিমাণে ফলমূল, শাকসবজি এবং শস্যজাতীয় খাবার যোগ করা উচিত। কারণ গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ফলমূল ও শাকসবজি খান তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। বিশেষ করে ভিটামিন সি, লাইসোপিন এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার যেমন- ব্রকলি, বেরি, রসুন ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকরী। তাই ক্যান্সারের ঝুঁকি সঠিক খাদ্যাভাস বেছে নেওয়ার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭