মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

প্রকাশিত: ২০২৬-০৮-০৪ ১৩:৪৬:০৪

News Image

আফজাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: 
ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান-এর সঙ্গে মতবিনিময় সভা করেছেন ১১ দলীয় ঐক্য, বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

 

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ১১ দলীয় ঐক্য বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার সমন্বয়ক মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা নায়েবে আমীর ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ পৌরসভা আহ্বায়ক মোঃ সাইফুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭