শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

লালমনিরহাট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মাসিক সভা অনুষ্ঠিত: দুই নারী সাংবাদিকের যোগদান

প্রকাশিত: ২০২৬-০৭-৩১ ১৭:৪৩:২১

News Image

মোঃ একরামুল ইসলাম আশিক, জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের বসুন্ধরায় জেলা প্রেসক্লাব লালমনিরহাটের সাংবাদিকদের এক বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি মো: মফিজুর রহমান বাবুর সভাপতিত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

 

উক্ত সভায় বিশেষ গুরুত্বের সাথে দুই জন নারী সাংবাদিকের যোগদান ও তাদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি উঠে আসে। যোগদানকারী এই দুই নারী সাংবাদিক হলেন মোছাঃ মাহমুদা আক্তার এবং মোছাঃ জান্নাতি ফেরদৌসী বন্যা। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ তাদের এই অংশগ্রহণকে স্বাগত জানান এবং মফস্বল সাংবাদিকতায় নারী সাংবাদিকদের এগিয়ে আসার বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

 

সভায় সংগঠনের সার্বিক গতিশীলতা ও ভবিষ্যৎ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সি: সহ-সভাপতি এস বাবু রায় ও সভাপতি মফিজুর রহমান বাবুসহ জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন বাবু। সভায় অন্যান্যদের মধ্যে মিনহাজুল হক বাপ্পী মো: তোছাদ্দেকুর রহমান (মিঠুন), মোঃ একরামুল ইসলাম আশিক, মো: আরমান হোসেন (রাজু), রাশিদুল ইসলাম, মোঃ আহমুদুল হাসান,এম এ হান্নান, মোঃ রওশন বাবু ও দুই নারী সাংবাদিক মোছাঃ মাহমুদা আক্তার, এবং মোছাঃ জান্নাতি ফেরদৌসী বন্যাসহ স্থানীয়, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায়র গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭