শুক্রবার ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরার শ্রীপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে ঘিরে তোলপাড়, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ২০২৬-০৬-১৯ ০২:০০:৩৭

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুরের হাট দাড়িয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহাসীন বিশ্বাসের বিরুদ্ধে ৬ষ্ট শ্রেণির এক স্কুল ছাত্রীর যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ এবং তাকে গ্রেফতারের দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে।

 

১৮ জুন, ২০২৬ বৃহস্পতিবার বেলা ১১টায় হাট দারিয়াপুর সম্মলনী মাধ্যমিক বিদ্যালয়ে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বিক্ষোভ মিছিলটি সাচিলাপুর বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের পতাকা মঞ্চের সামনে সমাবেশে মিলবত হয়। যৌন নিপিড়ন ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটি ও দারিয়াপুর ইউনিয়ন বিএনপির  যুগ্ম আহবায়ক সাবেক মেম্বর মোঃশাহাজাহান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউল আযম, দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন ও দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ। 

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক শুকুর মাহমুদ, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মৃধাসহ আরো অনেকে।

 

বক্তারা দাবি করেন নিপিড়ন কারী শিক্ষক মহাসীন মাস্টারের গ্রেফতার করে  দৃষ্টান্ত মূলক শাস্তি, ও স্কুল থেকে স্থায়ী বহিষ্কার না করলো কঠিন থেকে কঠিনতর কর্মসূচী দিতে বাধ্য হবো। মহাসীন মাস্টারের গ্রেফতারের দাবিতে ছাত্র-ছাত্রীদের শ্লোগানে স্কুল ক্যাম্পাস উত্তাল হয়ে উঠে।
 
অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন সাংবাদিকদের জানিয়েছেন  প্রাথমিক ভাবে সত্যতা নিশ্চিত হওয়ায় অভিযুক্ত মহাসীন বিশ্বাসকে তাৎক্ষণিক স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। ১৮ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ হওয়া হয়েছে এবং তিনি বাড়ীতে না থাকায় তার স্ত্রী  কারণ দর্শানো নোটিশটি রিসিভ করে।  তিনি আরো জানান বিদ্যালয়ের সভাপতি হলেন ইএনও মহোদয়।তিনি ইউএনও মহোদয়ের সাথে কথা বলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটির রিপোর্টের আলোকে আইন-ই ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঠিক বিচার পাইয়ে দিতে আসস্থ করে  শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত স্কুল শিক্ষক মোঃ মহসীন আলী বিশ্বাস জানান "স্কুলের ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে এ অভিযোগ উত্থাপন করা হয়েছে, যার কোনো বাস্তব ভিত্তি বা সত্যতা নেই। সমগ্র ঘটনাটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে আমি মনে করি। আমি এ ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।" 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭