মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

কুমিল্লার বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৫-২৬ ২০:১৪:১৪

News Image

মহিউদ্দিন, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৬ মে, ২০২৬) সকালে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে সৈয়দা রাণী-মা কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে এবং প্রেসক্লাবের সহযোগিতায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

 

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল তেল, চিনি, আতপ চাল, পেঁয়াজ, মশলা, সেমাই, কিশমিশ, দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

 

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।

 

আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফি, অর্থ সম্পাদক মোঃ ফয়েজ আহমদ, সদস্য মারুফ হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

 

বক্তারা এ সময় সৈয়দা রানী-মা কল্যাণ ফাউন্ডেশনের পরিচালকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭