সোমবার ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২০২৬-০৫-০৩ ২০:০৪:১৬

News Image

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

গত রাত ১১টার দিকে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবু হানিফা (৪৮)। তিনি উপজেলার পৌর শহরের দামপাড়া মধ্যপাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র। তিনি পেশায় একজন কলা চাষি।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে জলছত্রের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল কাকরাইদ এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

 

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

তিনি জানান, নিহতের মরদেহ মধুপুর থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭