বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

অগ্নি দূর্ঘটনা

রাজধানীর ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

প্রকাশিত: ২০২৬-০৪-৩০ ১৩:৩৮:১৭

News Image

অনলাইন নিউজ ডেস্ক:
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় টিনশেড কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০২৬) বেলা ১১টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টা ৫৫ মিনিটে আমুলিয়া এলাকায় টিনশেড কালি তৈরির কারখানায় আগুনলাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭