বুধবার ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নেত্রকোনার কলমাকান্দায় টানাবর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে

প্রকাশিত: ২০২৬-০৪-২৯ ১৫:০৫:২১

News Image

নেত্রকোনা প্রতিনিধি:
টানাবর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে।  

 

গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার গোরাডুবা, সোনাডুবি,সিংগাই, মেদি, তেলেঙ্গা, মইষাউড়া, মেদা, চকপাড়া, জাঙ্গিরা, নাগডরা ও চিকনমাটিয়া হাওরের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরই মাঝে পাহাড়ি ঢলে সীমান্তবর্তী গনেশ্বরী মহাদেও মঙ্গলেশ্বরী নদী দিয়ে পানি প্রবাহিত হয়ে এসব হাওরে প্রায় ১ হাজার ৫'শ হেক্টর বোরো জমির পাকা আধা পাকা ধান সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। 

 

এই দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে হাওর পাড়ে বসে ক্ষতিগ্রস্ত কৃষকরা কান্নায় ভেঙে পড়ে।  টানের জমিতে কিছু কিন্তু পাকা ধান হাওর অঞ্চলের কৃষকরা ধানকাটার শ্রমিককে অতিরিক্ত মজুরি দিয়ে হাওর পাড়ে তুললেও এগুলো ভারি বৃষ্টিপাতে বিনষ্ট হচ্ছে। এদিকে পাহাড়ি ঢলের কারণে উব্দাখালী নদীর পানি বাড়ছে। যার ফলে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার ৮টি ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

 

উপজেলা সদরের সঙ্গে ইউনিয়নের সংযোগ সড়কগুলো কানায় কানায় পানি। যেকোন মুহূর্তে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাবে।  সীমান্তবর্তী অঞ্চলের নদী তীরের হতদরিদ্র জনগোষ্ঠীর বাড়িঘর পানির তুড়ে হুমকির মুখে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে উপজেলা বিস্তৃর্ণ এলাকায় গো-খাদ্যের সংকট ও পানি বাহিত রোগ দেখা দিতে পারে।  

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিকাইল ইসলাম জানান, উপজেলার কৃষি অফিসের তথ্যমতে উপজেলার বিভিন্ন হাওরের ১২'শ ৮০ একর পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এছাড়া উপজেলার সদর ইউনিয়নে নাগডরা ও বাসাউড়া বেরিবাঁধ পানির তুড়ে ভেঙে গেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭