বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

ইরানের ওপর হামলা ও আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২০২৬-০৩-০৩ ১০:১১:৪৭

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি- কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুর ২টার দিকে শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে মাগুরা জেলা ইসলামী যুব সংগঠন বাংলাদেশ। মিছিলটি চৌরঙ্গী মোড় এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ইরানের ওপর ইসরায়েল-আমেরিকার আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি, মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু হানিফ, উপদেষ্টা মাওলানা রাশিদুল ইসলাম খান, উপদেষ্টা মোহাম্মদ সাব্বির আহমেদ, সভাপতি মোহাম্মদ আবু তালহা, সহ-সভাপতি মোহাম্মদ তৌফিক আহমেদ, সেক্রেটারি মোঃ মঞ্জুর মোল্লাসহ সংগঠনের নেতাকর্মী ও মাগুরার সাধারণ জনগণ। বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭