বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

Logo
Add Image

খেলাধুলা

ক্রিকেটারদের অনমনীয় মনোভাবে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত

প্রকাশিত: ২০২৬-০১-১৫ ২৩:৫৭:১৩

News Image

স্পোর্টস ডেস্ক:
ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচও মাঠে না গড়ানোয় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও তাতে সন্তুষ্ট হননি খেলোয়াড়রা। তারা বোর্ড পরিচালক পদ থেকেও তার পদত্যাগের দাবিতে অনড় থাকেন। ফলে নির্ধারিত সময়েও মাঠে নামেননি কোনো দলের ক্রিকেটাররা।

 

বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, ক্রিকেটাররা আজকের মধ্যে মাঠে না ফিরলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে-এমন সতর্কবার্তার পরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত লীগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির ক্ষমতাবলে এম নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

এদিকে ঢাকা পর্বের প্রথম ম্যাচ দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটার মাঠে না আসায় ম্যাচটি শুরু করা যায়নি। পরে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না ফেরার সিদ্ধান্তের কথা জানান ক্রিকেটাররা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭