শুক্রবার ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

অপরাধ জগত

যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রকাশিত: ২০২৬-০১-১৫ ২২:৪৯:৩৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে রাতভর দলবদ্ধভাবে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। 

 

এ ঘটনায় আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬ দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বাসের চালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)। মধুপুর-এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের জনৈক ছাত্রী (২৬) ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের চন্দ্রা টু ঢাকার গাড়িতে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর ওই কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে চালক-হেলপার ও হেলপারের সহযোগী সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। 

 

পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই তরুণীকে রাতভর দলবদ্ধ যৌন নির্যাতন চালায় ও সেদৃশ্য ভিডিও ধারণ করে। পরে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনক অবস্থায় দাঁড় করালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭