বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ঘাটাইলে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ২০২৫-১১-৩০ ০৪:২৯:০২

News Image

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে টাঙ্গাইল জেলার ঘাটাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৯ নভেম্বর, ২০২৫ শনিবার দুপুরে ঘাটাইল গণ পাইলট সরকারি হাই স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনা করে দীর্ঘ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি নেতা কর্মী ছাড়াও কয়েক হাজার লোক অংশ নেয়।

 

এর আগে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম মাইনুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি তোফাজ্জল হক সেন্টু প্রমুখ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭