সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

Logo
Add Image

রাজনীতি

নির্বাচনের দিনই গণভোট হবে—অন্যথায় জাতি তা মানবে না: মির্জা ফখরুল

প্রকাশিত: ২০২৫-১১-০৭ ২৩:৫৩:৫৩

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাই ডেস্ক:
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‍্যালির পূর্বে সমাবেশে বললেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে, অন্যথায় জাতি তা মেনে নেবে না।”

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে ‘বাকশাল’ কায়েম হয়েছিল, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন। তিনি ছিলেন সংস্কারের অগ্রদূত। দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের হাত থেকে দেশকে রক্ষা করে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল।”

 

উপ মির্জা ফখরুল ইসলাম বলেন, “উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে গঠিত ঐকমত্য থেকে সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।”

 

তিনি আরও বলেন, “তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, তাতে আমরা একমত নই। তিনি প্রশ্ন তোলেন, “রাজনৈতিক দলগুলোকে যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে এতদিন ধরে চলা আলাপ-আলোচনার অর্থ কী?”

 

‘উপদেষ্টা পরিষদের কিছু সদস্য পক্ষপাতমূলক আচরণ করছেন এবং নিজেরাই এমন পরিবেশ তৈরি করতে চাচ্ছেন যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত’-বলেও অভিযোগ তোলেন বিএনপির এ নেতা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭