সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের এলেঙ্গায় গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান

প্রকাশিত: ২০২৫-১১-০৭ ১৯:২৭:০১

News Image

মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের এলেঙ্গায় শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগারের পক্ষ থেকে  তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়।

 

০৭ নভেম্বর, ২০২৫ শুক্রবার সকালে "মমতালয়" এ  আয়োজিত গ্রন্থাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার মগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা আইচ, কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিঞা এবং এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক মো. মিজানুর রহমান।

 

গ্রন্থাগার পরিচালনা পরিষদের আহবায়ক চৌধুরী মমতা মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাকলী মজুমদার পপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ তপন কুমার বর্ধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. হাবিবুল বাশার তারেক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার ভৌমিক, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল হোসেন, ডা. গনেশ চন্দ্র সাহা, ডা. বাসুদেব শীল প্রমুখ।

 

উল্লেখ্য যে, প্রয়াত শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার ১৯৪৮ সালের ০৭ নভেম্বর কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর শহরের মশাজান গ্রামে জন্মগ্রহন করেন। তিনি এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও বিভিন্ন শিক্ষা, সামাজিক,  সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।  তার মৃত্যুর পর ২০২৩ সালে তার একমাত্র পুত্র ছড়াকার, কলেজ শিক্ষক ও সাংবাদিক কাশীনাথ মজুমদার পিংকু বাবার স্মরণে এ গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭