সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

Logo
Add Image

সোস্যাল মিডিয়া

জাহানারার জন্য ন্যায় চাই, নীরবতা নয়!

প্রকাশিত: ২০২৫-১১-০৭ ১৮:২৮:১৭

News Image

-ফাতিহা আয়াত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক Jahanara Alam এর কণ্ঠস্বর যেন এক আহত আত্মার আর্তনাদ। যে আর সহ্য করতে পারেনি, যে আর চুপ থাকতে চায়নি।

 

দীর্ঘদিন ধরে মাঠে ঘাম ঝরিয়ে দেশের পতাকা উঁচিয়ে ধরেছেন তিনি, অথচ এখন নিজের সম্মান রক্ষার জন্য তাঁকেই লড়তে হচ্ছে।


এ লড়াইটা কেবল জাহানারার নয়, এটা বাংলাদেশের প্রতিটি নারী ক্রীড়াবিদের লড়াই, যে আজও “চুপ থাকো, দলের ক্ষতি হবে”—এই ভয়াবহ বাক্য শুনে মাথা নিচু করে নেয়!

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারো বলেছে, “তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

 

আমরা এই বাক্য শতবার শুনেছি।
ফিক্সিংয়ের অভিযোগে কমিটি হয়েছিল, রিপোর্ট আর কেউ দেখেনি। বিপিএলের দুর্নীতির অভিযোগ উঠেছিল, কমিটি হয়েছিল, ফলাফল হারিয়ে গেছে ক্রিকেটের কোলাহলে।

 

আজ আবার সেই পুরোনো নাটকের নতুন দৃশ্য—তদন্ত কমিটি, রিপোর্ট নেই, জবাবদিহি নেই, ন্যায়বিচার নেই!

 

এই নীরবতা, এই দায়মুক্তি, এই প্রহসন চলবে আর কতদিন?
কেন একজন নারী খেলোয়াড়কে বারবার অপমানের জবাব নিজেই দিতে হয়? যে দেশের নারী ক্রিকেটাররা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, সেই দেশের বোর্ড কেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় বারবার?

 

জাহানারার সাহস কেবল একটি অভিযোগ নয়, এটি একটি বিপ্লবের সূচনা। তিনি দেখিয়েছেন, কণ্ঠরোধ নয়, কণ্ঠই পরিবর্তনের অস্ত্র।

তাই আজ আমাদের একটাই দাবি — 
তদন্ত নয়, জবাবদিহি চাই। 
রিপোর্ট নয়, ন্যায়বিচার চাই। 
সাহসী কণ্ঠকে নিস্তব্ধ নয়, সম্মানিত করো!
জাহানারার জন্য ন্যায় চাই, নীরবতা নয়!

@Faatia Aayat
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭