বুধবার ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পাবনার আতাইকুলা ও সাঁথিয়া থানা পরিদর্শন করলেন রাজশাহীর- ডিআইজি

প্রকাশিত: ২০২৫-০৯-২৩ ২০:৪৮:২৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

 

আজ ২৩ সেপ্টেম্বর,২০২৫ মঙ্গলবার পাবনার আতাইকুলা ও সাঁথিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন। 

 

রাজশাহী ডিআইজি থানায় পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন এবং একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন ৷ রেঞ্জ ডিআইজি অফিসার ও ফোর্সদের ডিউটি ও আইন শৃঙ্খলা সংক্রান্তে বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

রাজশাহী ডিআইজি, আইনের প্রয়োগ, মামলা নিষ্পত্তি উপর গুরুত্বারোপসহ কাঙ্ক্ষিত সেবার মান উন্নতি করার নির্দেশনা দেন । তিনি থানার অফিস কম্পাউন্ড ঘুরে দেখেন। তিনি নন এফআইআর রেজিস্টার, সাধারণ ডায়েরি, ডিউটি রেজিস্টার, দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

 

এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, পাবনা অত্র থানার অফিসার ইনচার্জগন সহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭