বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন 

প্রকাশিত: ২০২৫-০৭-৩০ ১৭:৫৭:৩৬

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের সখীপুরে সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে চালু হয়েছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র।

 

৩০ জুলাই, বুধবার সকালে সখীপুর সরকারি কলেজ গেইটে এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।

 

জানা গেছে, ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা সংগ্রহসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

 

বিশেষ করে যেসব মানুষ তথ্যপ্রযুক্তিতে পারদর্শী নন, তাদের জন্য এটি একটি বড় সহায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা হবে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত। জনগণের দোরগোড়ায় ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

 

সেবা সহায়তা প্রতিষ্ঠান সিকদার কম্পিউটারস এর পরিচালক পারভীন আক্তার জানান, সরকার নির্ধারিত ফি’র বিনিময়ে সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সে লক্ষ্যেই আমরা কাজ করবো। আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে সেবা প্রদানই আমাদের অঙ্গীকার।

 

স্থানীয়দের মতে, এ ধরনের সেবা কেন্দ্র চালু হওয়ায় ভোগান্তি এবং ভূমি অফিসে দালালদের প্রভাবও কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭