শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

রাজনীতি

টাঙ্গাইলের সখীপুরে বিএনপি নেতার পদ স্থগিত

প্রকাশিত: ২০২৫-০৭-০৮ ২১:৪৮:০৪

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবকর হোসেনকে তার দায়িত্বপ্রাপ্ত সকল পদ থেকে স্থগিত করা হয়েছে।

 

৭ জুলাই, রবিবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানজ্জামান শাহিন এবং সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সখীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. আবকর হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার দায়িত্বপ্রাপ্ত সকল প্রাথমিক পদসহ অন্যান্য পদ স্থগিত করা হয়েছে।

 

এ বিষয়ে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

 

পদ স্থগিত হওয়ার বিষয়ে মো. আকবর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের সময় রাজনৈতিক মামলায় আমি পাঁচবার জেল খেটেছি। অন্যায়ের সাথে কখনো আপোষ করিনি। তবুও দল আমার পদ স্থগিত করেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি প্রতিহিংসা পরায়ণের স্বীকার। 
 

 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭