বুধবার ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচীতে জলকামান ও সাউন্ড গ্রেনেড

প্রকাশিত: ২০২৫-০৭-০৭ ১৬:৫৬:৩০

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় পুলিশ তাঁদের অবস্থান কর্মসূচী ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।

 

০৭ জুলাই, ২০২৫ সোমবার দুপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

 
কাকররাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদে সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। কিন্তু সেই আহ্বানে তারা সাড়া না দিলে বেলা সোয়া ১২টার দিকে পুলিশ জলকামানের পানি ও কমপক্ষে ৬টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় পুলিশসহ আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়। পাশাপাশি আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটকও করতে দেখা যায়। পরে পুলিশ ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্যভবনের দিকে নিয়ে যায়। 

 

এর আগে বেলা পৌনে ১২টায় শাহবাগ মোড় থেকে যমুনা অভিমুখে মিছিল নিয়ে আসেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মিছিলটি কাকরকাইল মসজিদ মোড়ে এলে সেখানে তাদের বাধা দেয় পুলিশ। পরে তারা সেখানে অবস্থান নেন।

 

চাকরিচ্যুত বিডিআর সদস্যেদের তিন দফা দাবি:
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুর্নবহাল, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং বিডিআর নাম পুর্নবহাল ও কারাগারে বন্দি থাকা বিডিআর সদস্যদের মুক্তি।

 

এর আগে সোমবার সকাল থেকে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

 

অবস্থান কর্মসূচিতে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার, ১৬ বছর ধরে কারাবন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি করেন আন্দোলনকারীরা। 

 

এসময় বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআর নামটি পুনঃস্থাপন চান তারা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তারা। এছাড়া ১১টার পর যমুনার অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭