প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের মোকাবেলা করতে হবে। -অধ্যাপক গোলাম রসুল এমপি

প্রকাশিত: ২০২৬-১১-২৪ ২২:৫১:১১

News Image

উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
গতকাল মঙ্গলবার বিকালে যশোর জেলা কার্যালয়ে জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে জেলা কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মপরিষদ সদস্যদের বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়। বৈঠকে জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, প্রতিত ফ্যাসিস্টদের সকল সন্ত্রাসী কার্যক্রম দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। দেশের মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষায় সরকারকে শক্ত ভূমিকা পালন করতে হবে।

 

এক্ষেত্রে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। তিনি জামায়াত নেতা-কর্মীদেরকে মাঠে-ময়দানে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর যথাক্রমে বেলাল হোসাইন ও অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, জেলা সেক্রেটারি মোহাম্মদ গোলাম কুদ্দুস, জেলা সহকারি সেক্রেটারি যথাক্রমে মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম ও নূর-ই-আলী নূর মামুন। কর্মপরিষদ সদস্য যথাক্রমে: অধ্যক্ষ মাওঃ আব্দুল আজিজ, মাস্টার রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, এ্যাড. গাজী এনামুল হক এমপি, অধ্যাপক আবুল হাশিম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক মুনির আক্তার, মাওলানা আব্দুস সমাদ, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক মোক্তার আলী এমপি, খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক নজরুল ইসলাম হান্নান এবং মাওলানা গোলাম মোরশেদ প্রমুখ।

 

জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, প্রতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে গোপালগঞ্জ ও তার পার্শবর্তী জেলাগুলোতে মানুষের জান-মালের ব্যাপক ক্ষতি করছে। এভাবে মানুষ খুন-যখম, অগ্নিসংযোগ, লুটপাট করে সন্ত্রাসী কর্যক্রম করে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই। তিনি এই সন্ত্রাসী কার্যক্রমকে শক্ত হাতে দমন করার জন্য সারকারের প্রতি জোর দাবী জানান।