প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২৩ ১৮:১৯:৫৩
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাবের সাধারণ সভা ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২২ নভেম্বর) রাতে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাঈদুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
সাধারণ সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, পেশাগত দায়িত্ব ও সাংবাদিকদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে বর্তমান কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে উপস্থিত সাংবাদিকরা আনন্দঘন সময় কাটান।
অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের মোট ৫১ জন সদস্যের মধ্যে ৪৬ জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সাধারণ সভা ও বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক ঐক্যের এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।