প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২৩ ১২:৫৬:৫০
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার:
রোববার (২২ নভেম্বর) রাজশাহী সার্কিট হাউসে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী অঞ্চলের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনমনে নিরাপত্তাবোধ সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনিক, বিচার বিভাগীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার, কার্যকর যোগাযোগ বজায় রাখা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম; সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম. মাহমুদুর রহমান; বিজ্ঞ মহানগর দায়রা জজ মোহা. ইমদাদুল হক; রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম; অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান; জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম; বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. আব্দুল মালেক; বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক; রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।