প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২০ ২২:৩৪:৩৫
মো. খাদেমুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী- অঙ্গসংগঠনের সাবেক ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশ।
আটকৃত হলেন উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সরদারপাড়া এলাকার আব্দুস সালামের পুত্র আরিফ হোসেন(৩০) সে ভোমরাদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সভাপতি এবং একই ইউনিয়নের কুশারিগাও এলাকার জয়নাল আবেদীনের পুত্র সাদেক আল নোমান (৩৪)। সেও ভোমরাদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ।
গ্রেফতারকৃতদের নামে পীরগঞ্জ থানার সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/২০২৬) এর ৬(৩)/৮/৯(৩)/১০/১২/১৩।ধারায় মামলা হয়েছে। মামলা নং-২৩, তারিখ-১৬/০৮/২০২৬ খ্রিঃ,