প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

রাজশাহীতে সহকারী পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-২০ ১৬:৩৪:২৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে কর্মরত সহকারী পুলিশ সুপার মোঃ আমান উল্লাহর বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।

 

অনুষ্ঠানে মোঃ আমান উল্লাহর কর্মকালীন দায়িত্ব পালন, কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও দাপ্তরিক কার্যক্রমে অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় সহকর্মীরা তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং দায়িত্ব পালনে তার নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে ডিআইজি তার নতুন কর্মস্থলে সফলতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ রেঞ্জ অফিসে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা।