প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

বগুড়ার দুপচাঁচিয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-১১-১৮ ০১:৫০:৩৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
‘অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে, মঙ্গলবার (১৭ নভেম্বর -২০২৬) বেলা ১১টায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ০৩নং সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন , ০৩ নং সদর ইউপি চেয়ারম্যান মো, মোয়াজ্জেম হোসেন।


মতবিনিময় সভাটি পরিচালনা করেন মোছা: রোজিনা আক্তার, উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, দুপচাঁচিয়া,বগুড়া। 

 

এ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, ইউপি চেয়ারম্যান মো,মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ আলী , ইউপি প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক।

 

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি হিসাব-সহকারী কাম কম্পিউটার অপারেটর রুনিকা সরকার, ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী, আব্দুর রাজ্জাক প্রামানিক,ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং গণমাধ্যম কর্মীগণ।

 

এ সভার মূল উদ্দেশ্য, গ্রাম আদালতের মামলা বৃদ্ধি করার জন্য বিদ্যমান বাধা সমূহ চিহ্নিতকরণ, ও তার উত্তরণের দিকসমূহ চিহ্নিতকরণ সহ প্রয়োজনীয় প্রদক্ষেপ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা রাখা।

 

আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়।