প্রিন্ট এর তারিখঃ রবিবার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৪ ১৯:২২:৫৩
মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এসএবিডি ক্রিকেট টুর্নামেন্ট ও ক্যারিয়ার সেশন–২০২৬।
শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ টুর্নামেন্টে বীরগঞ্জের প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সব দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোহনপুর স্টার। অন্যদিকে রানার্সআপ হয় শিবরামপুর রাইটার্স।
খেলা শেষে পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মধুমিলন প্রপার্টিজের স্বত্বাধিকারী রেজা, সেফ ওয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক খান, ড. জান্নাত, মেহেদী হাসান সুজন, মেডি সায়েন্স ফার্মার ব্যবস্থাপনা পরিচালক অলিউল্লাহ অনুপ এবং ছাত্রনেতা মোজ্জাম্মেল পারভেজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ ছাড়া ঢাকায় অবস্থানরত বীরগঞ্জের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও ক্রিকেটপ্রেমী স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং খেলাধুলার পাশাপাশি ক্যারিয়ার সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় আয়োজনটি প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে। অনুষ্ঠানের সফলতায় সংশ্লিষ্ট সবার প্রতি এসএবিডি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এসএবিডির প্রত্যয়—আমাদের এক হৃদয়, লক্ষ্য হোক বিশ্ববিজয়।