প্রিন্ট এর তারিখঃ শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০৭ ২০:২৩:২৯
কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদেক, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাহার আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, সভাপতি মো. বেলাল হোসেন, স্থানীয় নেতা মো. রফিকুল ইসলাম গামা, যুবদলের আহবায়ক মো. ইকবাল হাসান চৌধুরী, যুবদল নেতা মো. আবুল কালাম আজাদ, ইব্রাহিম হোসেন, মো. আব্দুল জব্বার আলী, মো. শরিফুল ইসলাম, মো. ওবায়দুল হক এবং পোরশা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মইনুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোরশা থানা পুলিশ অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে।