প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩


জেলা খবর

দিনাজপুরের বীরগঞ্জে কোটি টাকা মুল্যের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ দখলদার উচ্ছেদ

প্রকাশিত: ২০২৬-১০-২৬ ২০:৪৫:৩৩

News Image

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ২৬ অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসন ও জেলা পরিষদের সরাসরি হস্তক্ষেপে ফলের দোকান, খাবার হোটলসহ ৮৪টি বিভিন্ন দোকান ঘর, পাগলু শ্রমিক অফিস, মাইক্রো স্ট্যান্ডসহ বাধাহীন ভাবে স্থাপনা সমুহ অপসারন এবং উচ্ছেদ করে সরকারী কোটি কোটি টাকার মুল্যের ১ একর ৪৪ শতক জমি উদ্ধার করা হয়েছে।

 

এ ব্যাপারে উচ্ছেদ শেষে অভিযান  পরিচালনাকারী দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ সংক্ষিপ্ত ব্রিফিংকালে বলেন উদ্ধারকৃত সম্পত্তির মালিক জেলা পরিষদ. স্থানীয়ভাবে এটি ঐতিহ্যবাহী ডাক্তার-খানা মাঠ নামে বহুল পরিচিত।

 

তিনি আরও বলেন একইভাবে মহাসড়কে কাহারোল মোড় হতে ফিসারী মোড় পর্যন্ত ফুটপাতের দোকানগুলো উচ্ছেদ করাসহ সরকারী জমি উদ্ধার করা হবে ইতোমধ্যে তাদেরকে দোকান সমুহ অন্যত্র সরিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

 

দীর্ঘদিন থেকে মূল্যবান এই জমিখন্ড বেদখলে ছিল, বিভিন্ন জন বেআইনী ভোগ দখল ও দোকানপাট করে আসছিল। 

 

প্রশাসনের উপস্থিতির পুর্বেই মাইকিংয়ের পর অধিকাংশ দোকান মালিক নিজেরাই তাদের মালামাল সরিয়ে নিয়ে দোকান ঘর গুলো ভেঙ্গে নিয়েছে। কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযান সফল করা হয়েছে। প্রায় ৬ ঘন্টা যাবত উপজেলা, ভুমি অফিস, পৌরসভা, ফায়ার সার্ভিস, বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীসহ অভিযান পরিচালিত হয়েছে। 

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং সিনিয়র এসআই জাহাঙ্গীর বাদশা রনি সরাসরি বাহিনী পরিচালনা করেছেন। পরবর্তীতে এখানে কি করার পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নে ম্যাজিস্ট্রেট বলেন আমি কেবলমাত্র উচ্ছেদ অভিযানে  নিয়োজিত ম্যাজিস্ট্রেট, সকলের সহযোগিতায়  উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেছি। 

 

জমির মালিক জেলা পরিষদ এবং দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের পরামর্শ ও পরিকল্পনায় উন্নয়নমূলক প্রকল্প গৃহীত হবে।