প্রিন্ট এর তারিখঃ সোমবার ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩


জেলা খবর

বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক

প্রকাশিত: ২০২৬-১০-১৯ ২২:১৮:১৬

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।

 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

 

পরিদর্শনকালে আবু বক্কর সিদ্দিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে এলাকার শান্তি ও সম্প্রীতি অটুট রাখতে হবে। তিনি এলাকার সার্বিক কল্যাণ কামনা করেন।

 

এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন, ৮নং ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুর ইসলাম। ৮নং ভোগনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ লিমন ইসলামসহ পূজামণ্ডপ পরিদর্শনকালে ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপি ও এরঅঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।